পুলিশের হাতে ৫ মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফে পাঁচ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শাহেদ (১৭) নামে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. বেলাল (২০), আব্দুর রহমান (৫৫), আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম (২৬), মো. জাহাঙ্গীর (১৯)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, শাহেদ নামে একজনকে পাচারের উদ্দেশ্যে নিয়ে গেছে পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে ভোররাতে তাদেরকে উদ্ধার করে। এসময় পাঁচজন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত