সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা মহানগরীর দক্ষিণাঞ্চল, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় টানা ৭ দিন গ্যাস সরবরাহ বিঘœ অথবা স্বল্প চাপ থাকতে পারে। কাজ শুরু হবে আজ রবিবার চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
গতকাল শনিবার বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক জরুরি নোটিসে এই সতর্কবার্তা দিয়েছে।
তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা মহানগরীর দক্ষিণের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহে বিভ্রাট হতে পারে।
বিকেএমইএ নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম দেশ রূপান্তরকে বলেন, এমনিতেই গ্যাস সংকটের কারণে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর ৭ দিন গ্যাস না পাওয়ার ঘোষণা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের সর্বনাশ ডেকে আনবে।
