স্ত্রীকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার দায় স্বীকার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:৩৯ পিএম

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে স্ত্রী আছিয়া বেগমকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে নিহতের স্বামী রনি শেখ (২৪) ও তার বন্ধু আব্বাস ফকির (২২)। গত শনিবার রাতে নড়াইলের আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে তারা এ জবানবন্দি দেয়। এর আগে গত শুক্রবার দুপুরে ওই গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পরে গত শনিবার ভোরে নিহতের স্বামী রনি শেখকে কালিয়া থেকে এবং বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া হত্যার পরপর রনি শেখের পিতা লিটু শেখ (৫৫) ও রনির দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত