দারাজ ১১.১১ উৎসবে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২:৫৯ এএম

দেশের বৃহত্তম বিক্রয় উৎসব ‘দারাজ ১১.১১’-তে শুক্রবার ১১ নভেম্বর কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই মিলবে ১২% পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি ১২ থেকে ১৫ নভেম্বর বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০% পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিটি অফারেই একবার করে ক্যাশব্যাক নিয়ে মোট ৩০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইন জুড়ে।

সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ দেশে পঞ্চমবারের মতো ‘দারাজ ১১.১১’ বিক্রয় উৎসবটি আয়োজন করছে। এ উৎসব উপলক্ষে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। দারাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, গ্রোসারি, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, সর্বোচ্চ ২০০ টাকার ক্যাশব্যাকটি পেতে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত