২৩ মামলার আসামি ‘সিটি শাহীন’ বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০১:৫৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চোনপাড়া বস্তিতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিটি শাহীন নামে এক ব্যক্তি মারা গেছে। র‌্যাবের দাবি, শাহীন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পায়ে গুলিবিদ্ধ শাহীনকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার মরদেহ নেওয়া হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দেশ রূপান্তরকে বলেন, শাহীন চিহ্নিত মাদক কারবারি। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১ দুপুরে চোনপাড়া বস্তিতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে শাহীন। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় সে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত