‘বিচ্ছেদের পরও কমেনি ভালোবাসা’- মালাইকার স্মৃতিতে ভাসলেন আরবাজ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১:১২ এএম

আরবাজ খানের সঙ্গে সম্পর্ক শেষের পর ফের নতুন জীবন শুরুর ইঙ্গিত দিয়েছেন মালাইকা আরোরা। অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। কিছুদিনের মধ্যেই মালাইকা কাপুর পরিবারের বধূ হতে পারেন বলে বলিউডে জোর গুঞ্জন।

এমন প্রাক্তন স্ত্রী মালাইকার প্রতি এখনও মারাত্মক শ্রদ্ধাশীল আরবাজ খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরবাজ বলেন, বিচ্ছেদের পরও ছেলে আরহানের প্রতি সমস্ত কর্তব্য পালন করেছেন মালাইকা। আমরা আলাদা আলাদা ভাবে নিজের নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। জীবনে যা ঘটেছে সেটা মেনে নিয়েছি। কিন্তু ছেলের ব্যাপারে আমাদের দুজনকে এক হতে হয়। তখন অনেক সিদ্ধান্ত আলোচনা করেই নিয়ে থাকি আমরা। আর সেই জায়গায় মা হিসেবে মালাইকা অনন্য। বিবাহ বিচ্ছেদের পরও অনেক বেশি বাস্তব বোধের পরিচয় দিয়েছে মালাইকা। 

উল্লেখ্য, ডিভোর্সের পরেও শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে খুব কম কাপলই হাসি মুখে কো-পেরেন্টস হিসেবে সম্পর্ক বজায় রাখতে পারেন। হাতে গোনা সেই কয়েকজনের মধ্যে পড়েন মালাইকা ও আরবাজ।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক বার ছেলে আরহানকে নিয়ে বাইরে ঘুরতে দেখা গিয়েছে মালাইকাকে। শুটিংয়ের হাজারো ব্যস্ততা সত্ত্বেও ছেলেকে নিয়মিত সময় দেন তিনি।

আরবাজের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের ‘মুন্নি’ মালাইকা। ২০১৯ থেকে নিজেদের সম্পর্কের সমাপ্তি ঘটান এই তারকা কাপল। সূত্র : হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত