চোট রয়েছে সাদিও মানের। তাকে নিয়ে শঙ্কাও কাটেনি এখনও। তবে নিজেদের সেরা খেলোয়াড়কে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে সেনেগাল।
কাতার বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন সেনেগাল কোচ আলিয়ু সিসে। আফ্রিকান নেশন্স কাপ জেতা দলের বেশিরভাগ সদস্যকে বিশ্বকাপ দলে রেখেছেন তিনি।
সেনেগালের কাতার বিশ্বকাপ মিশন শুরুর ঠিক ১৩ দিন আগে চোট পান সাদিও মানে। গত মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট লাগে বায়ার্ন মিউনিখ তারকার। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় চোট পান তিনি। তখনই মানে আন্দাজ করা হয়েছিল, বড় রকমের দুর্ঘটনা গেছে। যে কারণে কিছুক্ষণ হতাশ হয়েই মাঠে বসে থাকতে দেখা গিয়েছিল মানেকে। এর পর প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়েন তিনি।
সেনেগাল বিশ্বকাপে রয়েছে ‘এ’ গ্রুপে। ২১ নভেম্বর তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ২৫ নভেম্বর স্বাগতিক কাতার ও ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা।
সেনেগাল বিশ্বকাপ দল
গোলকিপার: এদুয়ার্দ মেন্দি, আলফ্রেদ গোমিজ, সেনি দিয়াং।
ডিফেন্ডার: কালিদু কুলিবালি, পাপে আবু সিসে, আবদু দিয়ালো, ফোদে বালো তোরে, ইউসুফ সাবালি, ইসমাইল জ্যাকবস, ফরমোস মেন্দি।
মিডফিল্ডার: পাপে মাতার সার, পাপে গেয়ে, নামপালিস মেন্দি, ইদ্রিসা গানা গেয়ে, মুস্তাফা নামে, লুম এনদিয়ায়ে, চেইখু কোয়াতে, ক্রেপিন দিয়াত্তা, পাথে সিস।
ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা দিয়েং, বুলায়ে দিয়া, ফামারা দিয়েদহিউ, ইলমান এনদিয়ায়ে ও নিকোলাস জ্যাকসন।
