টিকটক লাইভস্ট্রিমিংয়ে অংশ

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২:৩০ এএম

নিতে পারবে অষ্টাদশোর্ধ্বরাশিশুদের লাইভে যাওয়া সীমিত করতে ও স্ট্রিমারদের কনটেন্ট প্রয়োজনে শুধু প্রাপ্তবয়স্ক দর্শকের কাছে পৌঁছাতে নিজস্ব প্ল্যাটফর্মের লাইভস্ট্রিম ব্যবস্থা আপডেট করছে টিকটক। এক ব্লগ পোস্টে লাইভস্ট্রিম ফিচারে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে টিকটক। এর মধ্যে আছে বয়স যাচাইয়ের বিভিন্ন নতুন পদ্ধতি ও ক্রিয়েটর টুল।

বর্তমানে অন্তত এক হাজার অনুসারী থাকা ১৬ বছরের বেশি বয়সী যে কেউ প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম শুরু করতে পারেন। আর নির্মাতাদের ‘টিপস’ পাঠাতে বা গ্রহণ করতে পারেন ১৮ বছরের বেশি বয়সীরা, যা প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের একটি উপায়। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বরের পর থেকে শুধু ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীই লাইভস্ট্রিম করতে পারবেন। ‘আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী এবং নির্মাতাদের সুরক্ষা দিতে ও তাদের মঙ্গল কামনায়, আমাদের বিভিন্ন সুরক্ষাব্যবস্থা উন্নত করতে ক্রমাগত কাজ করে যাচ্ছি আমরা’ ব্লগ পোস্টে বলছে টিকটক।

ভার্জ বলছে, ন্যূনতম বয়সসীমা বাড়ানোর পাশাপাশি শিগগিরই শুধু প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য লাইভ ব্রডকাস্ট করতে পারবেন উপস্থাপকরা। বিভিন্ন লাইভস্ট্রিম এখন থাকে ব্যবহারকারীর ‘ফর ইউ’ পেজ এবং এর পাশাপাশি একটি আলাদা লাইভ ফিডে, যেটায় কনটেন্ট ‘সোয়াইপ’ করা সম্ভব। টিকটক বলছে, কোনো ক্রিয়েটর যদি মনে করেন তার বিশেষ কোনো কনটেন্ট শিশুদের দেখা উচিত নয়, সেগুলো তিনি ‘অ্যাডাল্ট-ওনলি’ স্ট্রিমে রাখতে পারেন। উদাহরণ হিসেবে ভার্জের প্রতিবেদন বলেছে, বিশেষ কিছু কমেডি আইটেম বা নির্মাতার কোনো অভিজ্ঞতার কথা।

লাইভস্ট্রিম ক্রমেই কনটেন্ট ক্রিয়েটর এবং প্ল্যাটফর্মটির জন্য অর্থ আয়ের উৎস হিসেবে টিকটকের মূল অংশ হয়ে উঠছেÑ প্রতিবেদনে লিখেছে ভার্জ। গত মাসেই টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স বিভিন্ন ‘ইনফ্লুয়েন্সার’ সংস্থার সঙ্গে জোট বাঁধছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘রেস্ট অব ওয়ার্ল্ড’। এই এজেন্সিগুলো নির্মাতাদের লাইভস্ট্রিম উপস্থাপনের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দর্শকের কাছ থেকে ‘টিপ’ নেওয়ার উপায় শেখায়।

প্ল্যাটফর্মের বিভিন্ন ‘গিফটস’ থেকে আয় করা অর্থ ভাগ হয় নির্মাতা, টিকটক ও মধ্যস্থতাকারী সংস্থাটির মধ্যে প্রতিবেদনে লিখেছে রেস্ট অব ওয়ার্ল্ড। ভার্জ বলছে, লাইভস্ট্রিমের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় দর্শকরাও বুঝে গেছেন যে ‘টিপিং’ ব্যবস্থা নিয়ে কীভাবে খেলতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এই টিপিংব্যবস্থা হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তির উপায়।

নতুন সুরক্ষা আপডেটের পাশাপাশি প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম উপস্থাপন করা নির্মাতাদের জন্য বেশ কয়েকটি নতুন টুল আনার ঘোষণা দিয়েছে টিকটক। বিভিন্ন লে-আউট অপশন ব্যবহার করে এখন সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত অতিথি নিয়ে লাইভস্ট্রিম শুরু করতে পারবেন নির্মাতারা। টিকটক আরও বলছে, লাইভস্ট্রিমের জন্য ‘কি-ওয়ার্ড ফিল্টারিং’ ফিচারও আপডেট করছে তারা। নির্মাতাকে বিভিন্ন ব্লক করা কি-ওয়ার্ডের সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি তিনি হয়তো ফিল্টার করতে চানÑ এমন বিভিন্ন শব্দের পরামর্শ দেবে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত