গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২০২ জন।
এই সময়ে আরও ৮৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫২৯ জনে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৩০৪ জন।
এ ছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৫ হাজার ১৩৮ জন রোগী।
