এফবিসিসিআইয়ে আলোচনা

দুর্বল বাজার ব্যবস্থাপনায় বাড়ে সবজির দাম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১:৪৪ পিএম

মাছ, মাংস, ফলমূলসহ শাকসবজির আধুনিক সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে উৎপাদক এবং ভোক্তা পর্যায়ে দামের ব্যবধান কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন কাঁচাপণ্য আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত স্ট্যান্ডিং কমিটি অন কাঁচামাল আড়তদার, মার্কেটিং অ্যান্ড সাপ্লায়ার্সের প্রথম সভায় সদস্যরা জানান, কৃষক থেকে আড়ত পর্যন্ত পৌঁছতে অন্তত ৩০ শতাংশ পণ্য নষ্ট হয় পরিবহনের সময়। এ ছাড়া সড়কপথে অনাকাক্সিক্ষত চাঁদাবাজির কারণেও পণ্যের ব্যয় বেড়ে যায়। যার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ের দামে।

এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু ভোক্তার স্বার্থরক্ষায় পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকারের হস্তক্ষেপ চান। পাশাপাশি, আড়ত এবং বাজারগুলোয় অসাধু প্রতিযোগিতা ও চাঁদাবাজি রোধে বাজার কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এমরান মাস্টার বলেন, আড়তদারদের নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আসলে আড়তদাররা সরাসরি মূল্য নির্ধারণের সঙ্গে জড়িত না। অবকাঠামো উন্নয়নের ফলে কৃষকরা এখন সরাসরি পণ্য বিক্রি করে। আড়তদাররা শুধু একটা কমিশন পায়। সরবরাহ বিঘিœত হলেই বাজারে তার প্রভাব পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত