কাতার বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করে ছিলেন ক্রিস্তফ এনকুনকু। ফরাসি এই তারকা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু বিশ্ব মঞ্চে খেলতে নামার আগেই ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। প্রস্তুতি পর্বে হাঁটুতে চোট পেয়ে তিনি ছিটকে গেছেন এই স্ট্রাইকার। তার বদলী হিসেবে ফ্রান্স দলে নিয়েছে র্যান্ডাল কলো মুয়ানিকে।
দলের সঙ্গে মঙ্গলবার অনুশীলনের সময় চোট পান ২৫ বছর বয়সী এনকুনকু। পরীক্ষায় ধরা পড়ে তার বাঁ হাঁটু মচকে গেছে। সে দিনই পরে লাইপজিগের স্ট্রাইকারকে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে না পাওয়ার কথা জানায় ফরাসি ফেডারেশন। দিদিয়ের দেশমের দলে করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপের বিকল্প হিসেবে ছিলেন এনকুনকু।
ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে যাওয়ার কিছুক্ষণ আগে কোলো মুয়ানিকে তার বদলি হিসেবে নির্বাচিত করা হয়েছিল।
