মৌলভীবাজারে শুক্র ও শনিবার পরিবহন ধর্মঘট

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:২৩ পিএম

মৌলভীবাজারে শুক্র ও শনিবার (১৮ ও ১৯ নভেম্বর) পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধর্মঘটের সময় সারা জেলার সব সড়কে বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংক লরিসহ পণ্যবাহী যান বন্ধ থাকবে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের বেরিরপাড় স্ট‍্যান্ড এলাকায় সমিতির কার্যালয়ে এ ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

এ সময় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রশিদ উদ্দিন আহমদ জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি অটোরিকশার সামনের গ্লাসে গ্রিল লাগানো, ব‍্যাটারিচালিত অবৈধ টমটম চলাচল বন্ধ, ট্রাক, লরি, পিকআপ, কাভার্ড ভ‍্যান গাড়ির চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাক স্ট‍্যান্ড নির্মাণের দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সব রোডে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকা থাকবে।

শনিবার নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত