পটুয়াখালীর দুমকিতে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর করা মামলায় দ-প্রাপ্ত এক কলেজ শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। দ-প্রাপ্ত শিক্ষক মো. আল-আমীন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে এবং মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক। গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর ১ম জজ মো. আসিকুর রহমানের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
কলেজ শিক্ষক আল-আমীন পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে ১ম স্ত্রী মোসা. নুরুন্নাহারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দায়েরকৃত মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি। পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ মো. হাসিব এলাহির আদালত গত ১০ নভেম্বর আল-আমীনকে ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয় এবং রায়ের সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
