কাতার বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার। তবে তার আগে তাদের অনুশীলন দেখে একাদশ অনুমান করা যায়নি। এমনকি দলটির খেলোয়াড়দের কাছেও বিষয়টি অজানা! জি গ্রপে থাকা ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচকে সামনে রেখে প্রথম অনুশীলন করেছে ব্রাজিল।
তবে উপস্থিত সাংবাদিকদের হতাশই করেছেন ব্রাজিল কোচ তিতে। কারণ একাদশ সম্পর্কে কোনো ধারণাই দেননি তিনি, ‘শুরুর একাদশ কারা থাকবে সেই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। কোচ কী সিদ্ধান্ত নেবেন তা জানতে আমরা আগ্রহী এবং দলে জায়গা নিশ্চিত করার জন্য কঠিন প্রতিযোগিতা রয়েছে।’
অনুশীলনে পুরো স্কোয়াড দুই দলে বিভক্ত হয়ে না খেলায় স্পষ্ট হওয়া যায়নি যে, কেমন হতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুর একাদশ জানিয়ে তিনি বলেন, ‘তবুও শুরু থেকে যেই খেলুক না কেন, আমরা সবাই প্রস্তুত, আমরা জানি পরিকল্পনা কী এবং আমাদের কী করতে হবে।’
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে ব্রাজিল দলে রয়েছে প্রতিভাবান খেলোয়াড়দের ছড়াছড়ি। বিশেষ করে আক্রমণে কাকে রেখে কাকে খেলাবেন, তা নিয়ে মধুর সমস্যায় পড়ারই কথা তিতের। সার্বিয়া ম্যাচে তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিউস জুনিয়রের খেলাও যেমন অনিশ্চিত।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে খেলাবেন, নাকি মিডফিল্ডে শক্তি বাড়াতে কাসেমিরোর সঙ্গে ফ্রেদকে খেলাবেন, তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ।
