কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অনেকগুলো চমক নিয়ে এসেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। দেশের ফুটবলপ্রেমীদের জন্য দেশ রূপান্তরের পাতায় প্রতিদিন থাকছে চারটি বিশ্বকাপ ফুটবল কুইজ।
কুইজে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ৪৩, ৪০, ৩২ ও ২৪ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ইন্ডাকশন ও টোস্টার জেতার সুযোগ। এ ছাড়াও প্রতিদিন জিতে নিতে পারেন একটি করে ট্যাব।
দেশ রূপান্তরে প্রকাশিত কুইজের কুপন পূরণ করে তা কেটে পাঠাতে হবে। কুপনের কোনো রকম ফটোকপি গ্রহণ করা হবে না। প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিতে হবে; যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন অথবা পাসপোর্ট কপির সঙ্গে যাচাই করা হবে। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য বিবেচনা করা হবে।
এ ছাড়াও দেশ রূপান্তরে থাকছে বিশ্বকাপ ফুটবল মেগা কুইজ। থাকছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির পক্ষ থেকে রূপায়ণ টাউন ফেইজ-১ এর একটি রেডি ফ্ল্যাট জেতার সুযোগ। দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।
