ভারত বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

ওয়ানডে সুপার লিগে টাইগারদের দুটি সিরিজ এখনও বাকি। তবে তার আগেই নিশ্চিত হয়ে গেছে ২০২৩ বিশ্বকাপ। পয়েন্ট টেবিলে অবস্থানের কারণে সরাসরি খেলা আগেই অবধারিত ছিল। তবে শুক্রবার রাতে পাল্লেকেলেতে আফগানদের বিপক্ষে লংকানদের পরাজয়ে তা নিশ্চিত হয়েছে আনুষ্ঠানিকভাবে।

বাংলাদেশ ছাড়াও স্বাগতিক হিসেবে ভারত সবার আগে নিশ্চিত করে বিশ্বকাপ। এখন পর্যন্ত ছয় সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টি জিতে মোট ১২০ পয়েন্ট বাংলাদেশের। এ ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে সরাসরি বিশ্বকাপ খেলার নিশ্চয়তা।

১৩ দলের চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে স্বাগতিক ভারত ও অন্য শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি দল খেলছে ৮টি তিন ম্যাচের সিরিজ।

আগামী অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের ভেন্যু ও সূচি এখনও চূড়ান্ত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত