আরবের আল নাসর থেকে লোভনীয় প্রস্তাব পাচ্ছেন রোনালদো

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম

বিস্ফোরক সাক্ষাৎকারের পরই ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক চুকেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তিনি স্বাধীন একজন ফুটবলার। তিনি নিজে চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য মুখিয়ে। তবে তাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বিভিন্ন ক্লাবগুলো। যার মধ্যে অন্যতম সৌদি আরবের ক্লাব আল নাসর। ইতোমধ্যে তিন বছরের জন্য ২২৫ মিলিয়ন ডলার চুক্তির প্রস্তাব দিয়েছে তারা।

মার্কা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আল নাসর ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও অনেক ক্লাব সিআর সেভেনের ওপর নজর রেখেছে। সিবিএসের তথ্য অনুযায়ী, কাতার বিশ্বকাপের বিস্ময়কেও ছাড়িয়ে গেছে আল নাসরের রোনালদোকে দেওয়া প্রস্তাবটি।

আল নাসরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিশ্বকাপ শেষে ক্লাবের পক্ষ থেকে রোনালদোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা হবে। কারণ, তাদের আগ্রহ আগের যেকোনো প্রস্তাবের চেয়ে লোভনীয়। প্রতি মৌসুমে পর্তুগীজ তারকাকে ৭৫ মিলিয়ন ডলার দিতেও প্রস্তুত ক্লাবটি। পাশাপাশি তিনি চাইলে ৪০ বছর বয়স পর্যন্ত সেখানে খেলতে পারবেন।

সূত্রটি জানিয়েছে, এই গ্রীষ্ম থেকেই ক্লাব কর্তৃপক্ষ আগ্রহী। তারা কেবল তার সম্মতির অপেক্ষায়। যদি রোনালদো এই প্রস্তাবে রাজি হন, তবে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের চুক্তি সম্পন্ন হবে।

এই ক্লাবে যোগ দিলে রোনালদো আরবের সবচেয়ে সফল ক্লাবে যোগ দেবেন। কেননা সৌদি আরবের এই ক্লাবের দখলে রয়েছে নয়টি লিগ শিরোপা জয়। এই ক্লাবটি আবার আল হিলালের প্রতিদ্বন্দি। কিছুদিন আগেই হিলাল থেকে রোনালদোকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছিল। যদিও উভয়ের কেউই এই বিষয়ে বিশদে কিছু বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত