ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২ উপশাখার উদ্বোধন

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

শরিয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের দুটি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটে এ দুটি উপশাখা উদ্বোধন করা হয়।

উপশাখাগুলো হলো- রওশনহাট উপশাখা, চন্দনাইশ, চট্টগ্রাম এবং মদিনা মার্কেট উপশাখা, আম্বরখানা, সিলেট। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত