মাদারীপুর ইদ্রিস মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলষা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস মাতুব্বর একই গ্রামের মৃত আরশেদ মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রব মাতুব্বরের ফসলি জমিতে ইঁদুর মারার জন্য গুনা দিয়ে জমিতে বিদ্যুৎ ব্যবহার করেন কিন্তু সকালে ইদ্র্রিস নামে এক বৃদ্ধা অসতর্কতাবশত জমির পাশে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
