সমাবেশে বাধায় আমাদের লাভই হয়েছে : নজরুল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৫৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজশাহী বিভাগীয় সমাবেশ ঘিরে নানাভাবে বাধা দিয়ে সরকার আমাদের ক্ষতি করার জন্য কাজ করেছে। কিন্তু সেই সুযোগে আমাদের কিছু লাভই হয়েছে। গতকাল রবিবার সকালে রাজশাহীর একটি হোটেলে সম্মেলন পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সরকারের বাধার কারণে তিন ঘণ্টার সমাবেশ তিন দিনের হয়ে গেছে। রাজশাহীতে সারা বিভাগের মানুষ আশ্রয় নিয়েছে। রাজশাহীর মানুষ তাদের খাবার দিয়েছে। বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়েছে। তাদের কষ্ট সবার সামনে, বিশ্বের সামনে উঠে এসেছে। অনেকেই দল করে না, কিন্তু আমাদের সহায়তা করেছেন। এগুলোতে আমাদের লাভই হয়েছে। তিনি বলেন, এই যে তিন দিন বিভিন্ন জেলার মানুষ ঈদগাহ মাঠে একসঙ্গে অবস্থান করল। এক জেলার খোঁজ আরেক জেলা নিলো। একজনের খবর আরেকজন জানল এতে তাদের মধ্যে সম্পর্ক-উন্নয়ন হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত