কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড কী বলছে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ পিএম

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের মঞ্চে এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে এই প্রথম। বিশ্বকাপের বাইরে সব মিলিয়ে সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জয় ব্রাজিলের।

দুই দল সবশেষ খেলেছে ২০২২ সালের ২ জুন। প্রীতি ম্যাচটিতে ৫-১ ব্যবধানে জয় তুলে নেয় সেলেসাওরা। দক্ষিণ কোরিয়ার একমাত্র জয়টি ১৯৯৯ সালে প্রীতি ম্যাচে। ১-০ ব্যবধানে ম্যাচটি জিতেছিল কোরিয়া।

ফুটবল ঐতিহ্যে অনেক অনেক এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে দলটি। সবশেষ জিতে ২০০২ সালে। সেবার বিশ্বকাপে সহ-আয়োজক দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে খেলেছিল। যা বৈশ্বিক আসরে এশিয়ার কোনো দলের সেরা সাফল্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত