২৫ হাজার ৫০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০২:১৮ এএম

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ৬টি যাত্রীবাহী বাস এবং ২টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ২৫ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়, যা পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আসিকুর রহমানের উপস্থিতিতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত