টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করছে কোস্ট গার্ড। গত শনিবার রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালায়। এসময় নদীর মোহনায় একটি ফিশিং বোট থেকে ফ্লোটিংয়ের মাধ্যমে একটি বস্তা পানিতে ফেলতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
×
