‘টেস্টের আগে বিশ^কাপ দেখাটা হবে বোকামি’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৪৮ এএম

মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের ফুটবলপ্রেমের কথা অজানা নয়। সাকিব আল হাসান লিওনেল মেসির পাঁড়ভক্ত। আর্জেন্টিনার ভক্ত আরও অনেকে। মেহেদি হাসান মিরাজ ব্রাজিলভক্ত, মন ভাঙলেও হয়তো ক্রোয়েশিয়ার সাফল্যের আশায় বসতে চেয়েছিলেন টিভি সেটের সামনে। তবে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন কোচ রাসেল ডমিঙ্গো।

‘ আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সহজ করে বললে এটাই। রাত সাড়ে ৩টা পর্যন্ত জেগে ফুটবল খেলা দেখার পর সকাল সাড়ে ৯টায় কেউ টেস্ট ম্যাচ খেলতে যেতে পারে না। এটা বোকামি। এমনটা যদি কেউ করে তাহলে আমি খুবই হতাশ হব’, কাল সংবাদ সম্মেলনে কড়া সতর্কবার্তাই শুনিয়ে রেখেছেন ডমিঙ্গো।

পেশাদার ক্রিকেটের কঠিন বাস্তবতায় আসলে ফুটবল প্রেমের সুযোগ নেই। ভারতের বিরাট কোহলি নিজে ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত। ইন্সটাগ্রামে রোনালদোর বিদায়ের পর দীর্ঘ পোস্টে লিখেছেন নিজের অনুভূতির কথা।

ভারতের বিপক্ষে সিরিজের

তৃতীয় ওয়ানডে ম্যাচের আগের রাতে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দুটো ম্যাচই গড়ায় টাইব্রেকারে, যারা ম্যাচ দেখেছেন তারা ঘুমাতে গিয়েছেন ভোরবেলা। সেদিন বাংলাদেশের ফিল্ডিং হয়েছে খারাপ, সহজ ক্যাচ ফেলেছিলেন লিটন। এসবের সঙ্গে রাত জেগে ফুটবল দেখার যোগসূত্র খুঁজে পেয়েই হয়তো ডমিঙ্গোর অমন নিষেধাজ্ঞা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত