বিগ ব্যাশ লিগে নতুন বিশ্ব রেকর্ড। ৫.৫ ওভারেই ইনিংস শেষ! সিডনি থান্ডার গুটিয়ে গেল মাত্র ১৫ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড এটিই। বিগ ব্যাশে শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে রান তাড়ায় এমন বিব্রতকর অভিজ্ঞতা হয় আলেক্স হেলস, রাইলি রুশোর মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া দল সিডনির। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রান করা অ্যাডিলেড জয় পায় ১২৪ রানে।
×
