১ বৈঠকে নির্ভুলভাবে পুরো কোরআন তেলাওয়াত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৫৫ পিএম

এক বৈঠকে প্রসিদ্ধ দুটি বর্ণনায় সম্পূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনানোর কীর্তি গড়লেন মিসরের এক তরুণী। সংশ্লিষ্ট শিক্ষা কমিটির সামনে নির্ভুলভাবে যে দু’টি বর্ণনায় তিনি কোরআন মাজিদ শুনিয়েছেন, তা হলো- হাফস ও শুবাহর বর্ণনা। বৃহস্পতিবার আল জাজিরা এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। ওই তরুণীর নাম ইসরা ইমাদুদ্দীন। তার বাড়ি মিসরের কেনা গভর্নরেটে। দিনব্যাপী কোরআন মাজিদ শুনিয়ে দক্ষতা প্রমাণের পর তাকে আনুষ্ঠানিক ইজাজত ও প্রশংসাপত্র দেওয়া হয়েছে। ইসরা ইমাদুদ্দীনের কোরআন মাজিদ পাঠ অনুষ্ঠানে দেশটির খ্যাতিমান কারিরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্য এই কীর্তির কারণে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত