রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, আদালতে রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
নির্বাচন কমিশনার বলেন, রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।
২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সংবলিত একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। একই বছরের ১৪ আগস্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
২০১৮ সালের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন
