ছেলের চিঠির উত্তর শিরোপায় দিলেন মেসি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ পিএম

বাবা বিশ্বকাপ ফাইনালে খেলবেন। এই দিনটির জন্য লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো অধীর আগ্রহে অপেক্ষায়। ফাইনালের আগে বাবাকে চিঠি লিখেছিলেন ১০ বছরের থিয়াগো। তাতে ছিল বাবার ২০১৪ বিশ্বকাপ হারানোর বেদনার স্মৃতি টেনে আনা এবং এবার বিশ্বকাপ জয়ের প্রেরণা।

থিয়াগোর চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মা রোকুজ্জো। বার্তাটি ছিল এমন, ‘আমি আর্জেন্টিনায় জন্মেছি, ম্যারাডোনা ও লিওনেল এর দেশে। আর্জেন্টিনা এবং মালভিয়ান দ্বীপের সব শিশুদের হয়ে...আমি বোঝাতে পারব না (ফাইনালে হারের কষ্ট) তুমি বুঝবেও না।’

‘যে ফাইনালটা আমরা হেরেছি তার জন্য কতটা বছর আমি কান্না করেছি, কিন্তু মারাকানায় সেদিন সব শেষ হয়ে যায়। এখন বাবা তুমি সেই জায়গাটা (ফাইনালে ওঠা) আবার জিতেছ। ছেলেরা, আমরা এখন আবার উত্তেজিত-রোমাঞ্চিত। আমরা তৃতীয় বিশ্বকাপ চাই। আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই।’

বিশ্বকাপ জিতেই ছেলেদের সেই চিঠির উত্তর দিলেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত