বিএইচবিএফসি: বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ভিডিওচিত্রের উদ্বোধন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১১:০০ পিএম

মহান বিজয় দিবস পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত একটি গানের ভিডিওচিত্র উদ্বোধন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র অফিসার ও বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু সাইদ। সাংস্কৃতিক অঙ্গনে সাইদ হাসান নামে পরিচিত এ শিল্পীর ছেলে মো. সামিউল হাসান জয় গানটির গীতিকার। বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী গত ১৫ ডিসেম্বর রাজধানীর বিএইচবিএফসি ভবনের বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ভিডিওচিত্রটির উদ্বোধন করেন। বিএইচবিএফসির সব মহাব্যবস্থাপকসহ সর্বস্তরের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত