রমজান আলী বিডব্লিউডিবির নতুন অতিরিক্ত মহাপরিচালক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:০৮ এএম

প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক ৫ ডিসেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বিডব্লিউডিবি) অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) পদে যোগদান করেন। ওই পদে যোগদানের আগে তিনি দক্ষিণ-পূর্বাঞ্চল, পাউবো,  চট্টগ্রামে প্রধান প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

 তিনি ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। আউটস্ট্যান্ডিং রেজাল্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গোল্ড মেডেলপ্রাপ্ত হন। ২০০৪ সালে ভারত সরকারের স্কলারশিপে ওওঞ, জড়ড়ৎশবব, ওহফরধ থেকে এম ইঞ্জিনিয়ারিং (হাইড্রোলজি) ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বোর্ডের তিস্তা ব্যারাজ প্রকল্প, রংপুর; নকশা, খুলনা-যশোর নিষ্কাশন প্রকল্প, মুহুরী ইরিগেশন প্রকল্প, ফেনী; কর্ণফুলী সেচ প্রকল্প, সুনামগঞ্জে হাওরাঞ্চলসহ মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী তীর সংরক্ষণ, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত