পেলের নাম 'পেলে' হয় যেভাবে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০২:৩৬ এএম

ফুটবল সম্রাট বা কালো মানিক বলে পরিচিত ছিলেন পেলে। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যিনি তিনটি বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

কিন্তু পেলে নামটা তার আসল নাম নয়। তাহলে কীভাবে তার নাম পেলে হয়েছিল?

বছর কয়েক আগে ভারতের দিল্লিতে এক অনুষ্ঠানে এসে এমন প্রশ্নের মুখে আসল ঘটনাটা শেয়ার করেছিলেন পেলে।

তার কথায়, 'বিখ্যাত আবিষ্কারক টমাস আলভা এডিসনের সঙ্গে মিলিয়ে বাবা আমার নাম রেখেছিলেন। যখন খেলা শুরু করলাম তখন আমাকে সবাই 'পেস' বলে ডাকত। 'পেস' মানে পা। পর্তুগিজে বলে শট মারাকেও বলা হয় 'পেস'। এই 'পেস' থেকেই এক সময় আমাকে পেলে ডাকা শুরু হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত