বিইউপিতে 'একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে দুই দিনব্যাপী ‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি আয়োজন করেছে বিইউপি-এর অফিস অব দ্যা ইভালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি)।

মূলত আগামী তিন দশকে (২০২৩ থেকে ২০৫২ পর্যন্ত) বিইউপির ভিশন বিষয়ে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে একটি পরিকল্পনা তৈরির নিমিত্তে কর্মশালার আয়োজন করা হয়।

বিইউপির সেন্ট্রাল কনফারেন্স রুমে গতকাল সোমবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম দিনের কর্মশালায় বিইউপির প্রাক্তন উপাচার্যগণ অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) কর্মশালার দ্বিতীয় দিনে দেশের স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও শিল্প প্রতিষ্ঠানের ঊধ্বর্তন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

কর্মশালায় বিইউপির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান এর কনসেপ্ট পেপার উপস্থাপন করা হয়। অতঃপর অংশগ্রহণকারী স্বনামধন্য ব্যক্তিবর্গের জন্য উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিউইপির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত