ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ প্রতারক গ্রেপ্তার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:৩১ এএম

সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের দায়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর গালিব এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৯ সালে হাবিবুর রহমান ‘বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি ভুয়া এনজিও খুলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত