সম্প্রতি সামিট পাওয়ার লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন। নিয়োগের আগে তিনি সামিটের বৃহত্তম দুটি সহযোগী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এবং সামিট পাওয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মাত্র ৯ মাসের রেকর্ড সময়ে বাস্তবায়ন করেন। এই প্রকল্পটি পরে এশিয়ান পাওয়ার এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুততম বাস্তবায়ন প্রকল্পের জন্য পুরস্কার লাভ করে। একই সময়ে তার নেতৃত্বে আরেকটি ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এইস আ্যালায়েন্স পাওয়ার নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। মোজাম্মেল হোসেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক পারফরম্যান্স রিকগনিশন অ্যাওয়ার্ড (২০০৮) এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মেরিট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার (১৯৮২) অর্জন করেন। বর্তমানে তিনি বিপ্পার সহ-সভাপতি এবং বহু বছর ধরে গুলশান ক্লাবের সদস্য হিসেবে আছেন। বিজ্ঞপ্তি
×
