মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক মিয়া (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আলআমিন জানান, মানিক মিয়ার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত