ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:৩১ পিএম

বগুড়ার শেরপুরের ভবানীপুরের আম্বইল গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় এ বিক্ষোভ করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার সভাপতিত্বে এবং ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদকমন্ডলীর সদস্য  মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাজেদুর রহমান ঝিলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান, আদিবাসী ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি তাজুল ইসলাম, সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন, আদিবাসী গবেষণা পরিষদ বগুড়ার উপদেষ্টা প্রফেসর নজরুল ইসলাম, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, যুব ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ রবিন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত এক মাস যাবৎ আদিবাসীদের পৈতৃক ও খাসজমি থেকে উচ্ছেদ করার জন্য সন্ত্রাসী ও ভূমিদস্যুরা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এসএ গ্রুপ ও মন্ডল গ্রুপের লোকজন আম্বইল গ্রামের আদিবাসী পল্লীতে সশস্ত্র হামলা চালালে এ পর্যন্ত প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত