বাঁশখালীতে হামলায় রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১১:৪২ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর শীলকুপে আদর্শ গ্রামে (ই‌কোপার্ক সড়কে) রিকশা চলাচলের সময় গায়ে লাগাকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত রিকশাচালক কোরবান আলী (৩০) রাত ১০টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

শনিবার (১৪ জানুয়া‌রি) সন্ধ‌্যা ৬টার দিকে হামলায় ৫/৬জন আহত হ‌লেও তার ম‌ধ্যে গুরুতর আহত ৩ জন‌কে চ‌মেক হাসপাতা‌লে পাঠানো হয়েছে।

মৃত কোরবান আলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছু‌রিয়া র‌ঙ্গিয়া‌ঘোনা এলাকার মৃত হা‌কিম আলীর ছেলে।

অপর‌দি‌কে, হামলাকা‌রী জমির উদ্দিন কালুকে বাঁশখালী থানা পু‌লিশ শ‌নিবার রা‌তে আটক ক‌রে‌ছে ব‌লে থানা সূ‌ত্রে জানা যায়।

বাঁশখালী হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. সাব‌রিনা ইসলাম জানান, প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে ৩ জন‌কে চ‌মেকে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মো. কামাল উদ্দিন ব‌লেন, চ‌মে‌কে কোরবান আলীর মৃত‌্যু হয়। এ ঘটনার মূল আসা‌মি জ‌মির উদ্দিন‌কে আটক ক‌রে শ‌নিবার রা‌তে থানায় নি‌য়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত