ইসি আলমগীর

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

'রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর মধ্যেই নির্বাচন কমিশন প্রক্রিয়া শুরু করেছে' জানিয়ে নির্বাচন কশিমনার মো. আলমগীর বলেন, মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের এ প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করেছি। যথাসময়ে নির্বাচন হবে। তবে, কবে নাগাদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে সে বিষয়ে মন্তব্য না করে নির্বাচন কমিশনার বলেন, এভাবে তো বলতে পারব না, যথাসময়ে হবে। প্রক্রিয়া শুরু হয়েছে। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার-এর এ প্রসঙ্গে আলাপ হবে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে আজ রবিবার (১৫ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
আগামী ২৪ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। সে ক্ষেত্রে ২৪ জানুয়ারি থেকে ২৩ এপ্রিলের মধ্যে করতে হবে এ নির্বাচন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত