বিইউপির এফবিএস এর তিনটি ডিপার্টমেন্ট এবং এসিসিএ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন জেনারেল, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) বিইউপি-এর বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

বিইউপি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বাস্তবায়নে সঠিক নির্দেশনা প্রদান এবং পারস্পরিক সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বিইউপির সঙ্গে করপোরেট সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসিসিএ, বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান এবং বিইউপির পক্ষে ডিপার্টমেন্টসমূহের চেয়ারম্যানগণ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থী এবং এসিসিএ এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত