১৮ মার্চ ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কনসার্ট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:১২ এএম

গতকাল দুপুরে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ আয়োজিত ‘মাকসুদ ৪৫ ইয়ার্স ইন মিউজিক’ শীর্ষক কনসার্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনসার্টের পরিকল্পনা এবং নন্দিত কণ্ঠশিল্পী মাকসুদুল হকের বর্ণাঢ্য জীবনী পাঠ করেন আয়োজন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন, ‘এটি নিছক কোনো কনসার্ট না, এটি হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে চোখে আঙুল দিয়ে মূলধারার সাংস্কৃতিক অঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান। এখনকার সময়ে শুধুমাত্র ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবারের মধ্যে সীমাবদ্ধ থাকে ছাত্রছাত্রীদের চোখ এবং জীবন। তাই তাদের এসব সামাজিক কর্মকান্ডে উৎসাহ করার জন্যই এই ব্যতিক্রমী আয়োজন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বামবার সভাপতি ও ব্যান্ডদল মাইলসের কর্ণধার হামিন আহমেদ, ফিডব্যাকের দলনেতা এবং বিখ্যাত সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, প্যান্টাগন ব্যান্ডের কর্ণধার আলী সুমন, কনসার্টের সাউন্ড পার্টনার সাউন্ড মেশিনের সিইও এবং লালন ব্যান্ডের কর্ণধার থেইন হান মং তিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি ও চ্যানেল আইয়ের সহ-মহাব্যবস্থাপক রাজু আলীম, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম। আগামী ১৮ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী কনসার্ট। উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতাল হলেও সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে। (বিজ্ঞপ্তি)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত