পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার। ২৫ জানুয়ারি তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) হিসেবে কর্মরত ছিলেন।
১৯৬৪ সালে গাইবান্ধা জেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার। ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণের পর ১৯৮৮ সালে পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বিজ্ঞপ্তি
