দক্ষিণ কোরিয়া গেলেন আরও ১২০ দক্ষকর্মী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ এএম

এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরিয়া গেছেন আরও ১২০ জন দক্ষ বাংলাদেশি কর্মী। এর মাধ্যমে চলতি বছর ইপিএসের আওতায় ৩৩২ জন বাংলাদেশি দেশটিতে গেছেন। গতকাল বুধবার সিউলের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ইপিএসের আওতায় গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন ১২০ জন কর্মী। তাদের মধ্যে ৮৬ জন ছিলেন নিয়মিত এবং বাকি ৩৪ জন কমিটেড কর্মী ছিলেন। চলতি বছর ইপিএসের আওতায় গত ৩ জানুয়ারি দক্ষিণ কোরিয়া যান ৯২ জন বাংলাদেশি। এরপর গত ২৫ জানুয়ারি দেশটিতে যান আরও ১২০ জন। ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত