নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুনে বিদ্যুৎহীন অনেক এলাকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৮ এএম

নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমাদের দুটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। কিভাবে আগুনের সূত্রপাত তা পরে জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত