ইউআইইউতে স্প্রিং ২০২৩ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৪ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্প্রিং ২০২৩ এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে নতুন ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল (৩ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেল ৩টায় ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

অনুষ্ঠানে ইউআইইউ’র উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন ইউআইইউ সিএসই বিভাগের অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে ইউআইইউ’র দুজন প্রাক্তন শিক্ষার্থী এবং দুজন নবাগত শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.এস.এম সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অবিভাবকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত