রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৭ এএম

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নুর বশর (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার মাথা ও পিঠে গুলি করে পালিয়ে যায় বলে জানা গেছে। গতকাল রবিবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউ ব্লক, বি-৫-এর আবদুর রশিদের ঘরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নুর বশর সি ব্লক, বি-৫, ক্যাম্প-২ ডব্লিউ-এর মৃত আবদুস সালামের ছেলে। তিনি ক্যাম্পের একজন স্বেচ্ছাসেবক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মো. আলী জানান, একটি এনজিওর অফিসে রাতে দায়িত্ব পালন শেষে নিজের ঘরে ফেরার সময় নুর বশরকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত