বিআরটিসি বাসচাপায় চানাচুর বিক্রেতা নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে বিআরটিসি বাসচাপায় এক চানাচুর বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ডের সিঙ্গার শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কালি বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারখালী বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া অভিমুখী বিআরটিসি বাস থেকে চলন্ত অবস্থায় নামতে গিয়ে আনোয়ার পা পিছলে বাসের পেছনের চাকায় পিষ্ট হন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, বাসটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত