এনওসি পাবেন না সাকিব-লিটনরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ পিএম

আইপিএলে এই প্রথম একসঙ্গে তিন বাংলাদেশী। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাশ। তবে তিন জনের জন্যই আজ দুঃসংবাদ দিয়ে দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

আইপিএলের সময় জাতীয় দলের ব্যস্ততা থাকলে এনওসি (অনাপত্তিপত্র) দেয়া হবে না কাউকেই। এবার আইপিএল হবে ১ এপ্রিল থেকে ২৮ মে। ওই সময়ই আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের হোম সিরিজ। একটি টেস্টও আছে সিরিজে। এরপর অবশ্য কিছুদিনের বিরতি জাতীয় দলের।

পরের খেলা আয়ারল্যান্ডে মে মাসে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি। তাই এনওসি যদি দেয়াও হয় আইপিএলের শেষের অংশ মিস করবেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

তবে এ বিষয়ে এখনও আলাপ শুরু না হলেও জাতীয় দলের ব্যস্ততায় আইপিএলের জন্য ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন পাপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত