এস এফ এক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘সুবর্ণজয়ন্তী’ পালিত হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিন। এই আয়োজনে স্কুল প্রাঙ্গণকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সিস্টার-শিক্ষক কর্মীবৃন্দ-ছাত্রছাত্রীদের সম্মিলিত সুপরিকল্পনায় মহাসমারোহে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে বলে জানিয়েছে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সিস্টার ভার্জিনিয়া আশাগোমেজ, আর এন ডি এম। রেজিস্ট্রেশনের জন্য সুবিধাজনক ব্যবস্থা নেওয়া হয়েছে নগদ-বিকাশ ও অনলাইনে। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আর এন ডি এম সিস্টারদের সুপিরিয়র জেনারেল সিস্টার জোসেফিন কেইন আর এন ডি এম। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং তৃতীয় দিন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অধ্যক্ষ-শিক্ষক ও অ্যালামনাইদের সঙ্গে এক সভায় উল্লিখিত বিষয়গুলোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
×
