র্যাংগ্স গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন স্মরণে বাংলামোটর, ঢাকায় অবস্থিত র্যাংগ্সের হেড অফিসে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। তিনি ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় তার নিজ গ্রাম খাওখীরে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
আকতার হোসেন বাংলাদেশে ব্যবসার জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি ১৯৮৪ সালে র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা সনি-র্যাংগ্স নামে বহুলভাবে পরিচিত। তার ব্যবসায়িক গ-িকে আরও প্রসারিত করেছেন মোটরবাইক, কার, ফার্মাসিউটিক্যালস, পেট্রো কেমিক্যালস, কার্গো শিপিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তিনি র্যাংগ্স ইলেকট্রনিক্স লি.; ফার্মাশিয়া লি.; হোয়াইট প্রোডাক্টস ইলেকট্রনিক্স লি.; হোসেন ট্রেডিং কোম্পানি লি.; আরইএল মোটরস লি.; আরইএল পেট্রো কেমিক্যালস লি.; স্কাইবাংলা এভিয়েশন লি.; শার্প ট্রাভেলস লি.; এর চেয়ারম্যান ও টিভিএস অটো বাংলাদেশ লি.-এর ভাইস চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও অনুপ্রেরণা হিসেবে রয়েছিলেন ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লি.; ফেইস মি লি.; ফার্স্ট ইম্পেরিয়াল বাংলাদেশ লি.; ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লি.-এর সঙ্গে। র্যাংগ্স পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি
