আদর্শ প্রকাশনীর স্টল নিয়ে কাল আপিলে শুনানি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ এএম

তিনটি বইয়ের প্রদর্শন ও বিক্রি না করার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশে স্থগিত চেয়েছে বাংলা একাডেমি।

গতকাল সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে এ আবেদন করা হয়। চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামীকাল বুধবার শুনানির জন্য ধার্য করেছেন। আদালতে বাংলা একাডেমির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। আদর্শর পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি আদর্শের অঙ্গীকারনামা দেওয়ার পর শর্তসাপেক্ষে এ আদেশ ও রুল দিয়েছিল হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত